ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের আঁধারে হাঁসের খামারে হামলা চালিয়ে এক খামারিকে কুপিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে নিয়ে গেছে একদল সশস্ত্র ডাকাত। গতকাল রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার পত্তন ইউনিয়নের মাসরা গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। গুরুতর আহত খামারিকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয়নগর থানার মাসরা গ্রামের একটি জলাশয় সংলগ্ন হাঁসের খামারে রাতে অবস্থান করছিলেন ওই খামারি। রাত ৮টা থেকে ৯টার দিকে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকাযোগে একদল সশস্ত্র ডাকাত খামারে এসে হানা দেয়। তারা খামারিকে জিম্মি করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতদল তাকে এলোপাথাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার বাম হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। পরে বিচ্ছিন্ন হাতটি এবং খামারির সর্বস্ব ছিনিয়ে নিয়ে ডাকাতদল নৌকাযোগে দ্রুত পালিয়ে যায়।হামলার পর খামারির আর্তচিৎকারে স্থানীয় ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।এদিকে রাতের আঁধারে এমন নারকীয় হামলার ঘটনায় বিজয়নগরের মাসরা গ্রামসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
