আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ নুসরাত জাহান (নারী) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল থানা এলাকায় চেকপোস্ট ডিউটি পালন করছিল। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয় এবং নুসরাত জাহানকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার নুসরাত জাহান নরসিংদী জেলার রায়পুর থানার আব্দুল্লাপুর গ্রামের মো. হারুন মিয়ার মেয়ে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
