আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর কড়ৈইতলা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজমপুর কড়ৈইতলা এলাকায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।
কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত আখাউড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, মরদেহটির পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ব্যাপকভাবে শেয়ার করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
