Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»সংসদে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ রুমিন ফারহানার
    Uncategorized

    সংসদে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ রুমিন ফারহানার

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaSeptember 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

    রুমিন ফারহানা বলেন, আগের দিন সংসদে বক্তব্য দেওয়ার পর তার আশপাশে থাকা কয়েকজন সংসদ সদস্য এমন আচরণ করেছেন, যা সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে সংসদীয় পদ্ধতি অনুসরণ করে বক্তব্যের মাধ্যমে তা তুলে ধরার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

    তিনি বলেন, মতের অমিল থাকতেই পারে। তবে ভিন্নমতের জবাব দিতে গিয়ে অশালীন ভাষা বা অসংসদীয় আচরণ কোনোভাবেই কাম্য নয়।

    রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সংসদে হট্টগোল সৃষ্টি হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে প্রত্যেকের বাক্‌স্বাধীনতার অধিকার রয়েছে। সরকারি দল ও বিরোধী দলের কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় অন্য পক্ষ থেকে বাধা না দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন স্পিকার।

    পরে রুমিন ফারহানা সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের স্বাধীনভাবে নিজ নিজ মত প্রকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তার ভাষ্য, মতের ভিন্নতা সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক অংশ এবং গণতান্ত্রিক সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকা প্রয়োজন।

    বিএনপির এই সংসদ সদস্য বলেন, ২০১৮ সালের সংসদেও বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে তিনি একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। বর্তমান সংসদেও যদি বিরোধী দলের সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ না পান, তাহলে শুধু সরকারি দলের প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার জন্য বিরোধী দল হিসেবে থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল নিয়ে যা বললেন

    আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল নিয়ে আলোচনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়েও কথা বলেন রুমিন ফারহানা।

    অতীতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানুষকে হয়রানি ও নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভবিষ্যতে কোনো রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে এ ধরনের আচরণ দেখতে চান না।

    রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দলীয় প্রভাবমুক্ত থেকে আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রত্যাশা ব্যক্ত করেন রুমিন ফারহানা।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleশহরে তীব্র যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়াবাসী, জনবল সংকটে হিমশিম ট্রাফিক বিভাগ
    Next Article অভিমান করে মাদ্রাসা থেকে পালানো দুই শিক্ষার্থী ২৪ ঘণ্টায় উদ্ধার

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.