ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অভিভাবক ও শিক্ষকের ওপর অভিমান করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার মারকাজুল মাদানী তাওফিজুল কোরআন মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই শিক্ষার্থীকে ২৪ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো—আরিয়ান সরকার (১৫) ও ইনসাফুল ইসলাম (৯)।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে অভিমান করে তারা মাদ্রাসা থেকে বের হয়ে যায়। বিষয়টি জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের অভিভাবকেরা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করে।
দীর্ঘ অনুসন্ধানের পর ১০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে পুলিশ দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদের নিরাপদে নিজ নিজ মা-বাবার জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।
দুই শিক্ষার্থীকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে এ ঘটনায় সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও আন্তরিক হওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।
