Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
    • বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»মাদ্রাসায় না ফেরায় শিশুকে বেত্রাঘাত, শিক্ষক আটক, আত্মীয় হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেনি পরিবার
    Uncategorized

    মাদ্রাসায় না ফেরায় শিশুকে বেত্রাঘাত, শিক্ষক আটক, আত্মীয় হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেনি পরিবার

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaSeptember 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসায় কয়েকদিন অনুপস্থিত থাকার জেরে ১১ বছর বয়সী এক ছাত্রকে বেত দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মুফতি ইব্রাহিম বিন মুজিব নামে ওই শিক্ষককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত শিক্ষক শিশুটির খালু হওয়ায় পারিবারিক সম্পর্কের কারণে তাঁর বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি পরিবার।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজি বিভাগের পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ (১১) গত বুধবার এ নির্যাতনের শিকার হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের প্রবাসী রমজান আলী ওরফে রুমান মিয়ার ছেলে।

    অভিযুক্ত মুফতি ইব্রাহিম বিন মুজিব শিশুটির খালু। তিনি কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত নাজিমে তালিমাত (শিক্ষা সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন।

    স্থানীয় সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর ক্লাস শেষে আব্দুল্লাহ বাড়িতে চলে যায়। এরপর কয়েকদিন মাদ্রাসায় না ফেরায় ক্ষুব্ধ হন মুফতি ইব্রাহিম। বুধবার সকালে তিনি শিশুটিকে বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে আসেন। পরে বেত দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

    মারধরের একপর্যায়ে শিশুটি গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে পড়ে। পরে অসুস্থ অবস্থায় তাকে কৃষ্ণনগর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

    ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে এলাকাবাসী বিক্ষোভ করে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

    মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন আশরাফী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত শিক্ষককে মাদ্রাসায় রাখা হবে না।

    নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলেও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত আদালত নেবে।

    পুলিশ জানায়, শিশুটির মা থানায় একটি মুচলেকা দিয়েছেন। পারিবারিক সম্পর্কের কারণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করতে তিনি অনাগ্রহ প্রকাশ করেছেন।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleতিতাসের বুকে ফিরছে বাংলার ঐতিহ্য, কাল ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচ
    Next Article সিএনজিতে ২০ কেজি গাঁজা, আখাউড়ায় মাদক কারবারি গ্রেপ্তার

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    November 2, 2026

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.