নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত কোর্টরোড ব্যবসায়ী কমিটির কাছে কোর্টরোডের ব্যবসায়ী ও স্থানীয়দের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষ করে কোর্টরোডের হকার সমস্যা নিরসন এবং দোকানের সামনে মালামাল নিয়ে বসার কারণে সৃষ্ট ভোগান্তি দূর করতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।
স্থানীয়দের অভিযোগ, দোকানের সামনে মালামাল নিয়ে বসার কারণে একদিকে যেমন ব্যবসার পরিবেশ ব্যাহত হচ্ছে, অন্যদিকে পথচারীদের চলাচলেও নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এতে কোর্টরোডের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
নবগঠিত ব্যবসায়ী কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কোর্টরোডের সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
