খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে।
প্রস্তাবিত সড়কের দুই প্রান্তে থাকা চৌধুরী কম্পিউটার ও নার্গিস কসমেটিকস নামের স্থাপনাগুলো উচ্ছেদ করে রাস্তা নির্মাণের জায়গা অবমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা করা হচ্ছে।
প্রস্তাবিত সড়কের মসজিদ রোড প্রান্তে প্রস্থ প্রায় ২৫ ফুট এবং খালপাড় প্রান্তে প্রায় ১৮ ফুট। মাঝের অংশে গড়ে প্রস্থ ১৫ থেকে ১৬ ফুট হতে পারে। এ অবস্থায় অন্তত ১৫ ফুট প্রশস্ত বক্স কালভার্ট-ধাঁচের সড়ক নির্মাণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর নিচ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে।
শহরের ক্রমবর্ধমান নাগরিক চাপের পাশাপাশি যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে জনস্বার্থে এ সড়ক নির্মাণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় এমপি মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একই সঙ্গে এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সুযোগ্য পৌর প্রশাসক মহোদয়ের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
