Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
    • বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে নামার সময় সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, দুই নারী গ্রেপ্তার
    Uncategorized

    ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে নামার সময় সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, দুই নারী গ্রেপ্তার

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaSeptember 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। পুলিশ বলছে, তারা সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সদস্য।

    গ্রেপ্তার নারীরা হলেন—হবিগঞ্জ সদর থানার উছাইল (চারিনাও) গ্রামের দুলাল মিয়ার স্ত্রী মোছা. শাহেনা আক্তার শাহানা (৩৪) এবং একই এলাকার আদিস মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৩৯)।

    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন ব্যবসায়ী মোহাম্মদ রায়হান ভূঁইয়া তাঁর বোন শান্তা আক্তারকে সঙ্গে নিয়ে আজমপুর স্টেশন থেকে আন্তঃনগর কালনী এক্সপ্রেসে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছালে তারা ট্রেন থেকে নামার সময় কয়েকজন নারী কৃত্রিম জটলা তৈরি করেন।

    অভিযোগ রয়েছে, ওই সময় কয়েকজন নারী শান্তা আক্তারকে ঘিরে ধরেন এবং ওড়নার নিচ দিয়ে পিঠের দিক থেকে হাত ঢুকিয়ে তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেইন টেনে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চেইনটি ধরে ফেলেন শান্তা আক্তার। পরে তিনি চিৎকার শুরু করলে তাঁর ভাইসহ আশপাশের যাত্রীরা এগিয়ে আসেন।

    ঘটনাস্থলে সেলিনা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সেলিনার কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের নাম ও ঠিকানা পাওয়া যায়।

    এজাহারে উল্লেখ করা হয়েছে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা সোনার চেইনটির ওজন প্রায় এক ভরি এবং আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

    পুলিশের দাবি, তদন্তে শাহেনা আক্তার শাহানা ও নাসিমা বেগমের ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

    তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারীর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত চক্রের আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleতিন বছরেও শেষ হয়নি নাসিরনগরের মাইকিং করা সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ
    Next Article ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে নতুন ৮ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    November 2, 2026

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.