ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গতকাল ২৬ সেপ্টেম্বর দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ বিশেষ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার ৪০ জনের মধ্যে ৩ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি, ১৬ জন নিয়মিত মামলার আসামি এবং ৬ জন অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান বজায় রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।