ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আইডিয়াল হাই একাডেমি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল তিনজন শিক্ষার্থী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ব্যবসায় শিক্ষা বিভাগের তিন পরীক্ষার্থীর কেউই এসএসসিতে উত্তীর্ণ হতে পারেনি।
তবে বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফল করেছে বিদ্যালয়টি। এ বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাতজন শিক্ষার্থীর মধ্যে ছয়জন পাস করেছে। তাদের মধ্যে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে পাঁচজন।
তিন বিভাগ মিলিয়ে আইডিয়াল হাই একাডেমির মোট পাসের হার দাঁড়িয়েছে ৪৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে শতভাগ অকৃতকার্য হলেও বিজ্ঞান বিভাগে জিপিএ-৫সহ ভালো ফল করেছে কয়েকজন শিক্ষার্থী।
