ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী জেলার ৯টি থানায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানামূলে ১০ জন, নিয়মিত মামলায় পাঁচজন এবং অন্যান্য অপরাধে সাতজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
