ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে মো. শাহনোয়াজ (৫৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) আখাউড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহনোয়াজ উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হীরাপুর এলাকার মৃত আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহনোয়াজ আখাউড়া থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ৪৬ নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।
