রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
গত শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি, গত তিন দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরিবার সূত্রে জানা গেছে, মোবারক হোসেন বয়সজনিত কারণে মস্তিষ্কের কিছু সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলমান ছিল।
তিনি নিয়মিত নামাজ আদায়ের জন্য মসজিদে যেতেন এবং সাধারণত সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে নিখোঁজ হওয়ার দিন দুপুরের পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।)
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট হেডকোয়ার্টার ও বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া মোবাইল ট্র্যাকিংসহ অন্যান্য উপায়ে তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।নিখোঁজ মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তার মুখে সাদা দাড়ি রয়েছে। তিনি মাঝারি উচ্চতার, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।
কেউ তার সন্ধান পেলে পরিবারের সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৩৮-৪৮২৩৭১পরিবারের সদস্যরা সকলের কাছে মোবারক হোসেনের সন্ধান পেতে সহযোগিতা কামনা করেছেন।মোঃ রায়হান উদ্দিন
