ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় আখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে মোঃ আলমাস মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আলমাস মিয়া রাজাপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
