Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»ব্রাহ্মণবাড়িয়া»ফ্যাসিস্টের দোসর অপসারণে ঢাকায় ৫১ সদস্যের জাতীয়তাবাদী পরিষদ গঠন
    ব্রাহ্মণবাড়িয়া

    ফ্যাসিস্টের দোসর অপসারণে ঢাকায় ৫১ সদস্যের জাতীয়তাবাদী পরিষদ গঠন

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaMay 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    ফ্যাসিস্টের দোসর অপসারণে ঢাকায় ৫১ সদস্যের জাতীয়তাবাদী পরিষদ গঠন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মোছাব্বির হাসান সজীব,

    সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর ও চিহ্নিত কর্মকর্তাদের অপসারণের লক্ষ্যে রাজধানীর অফিসার্স ক্লাবে এক সভার মাধ্যমে ৫১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী পরিষদ গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে আজ মঙ্গলবার (২৬ মে) এ পরিষদ গঠিত হয়।

    পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা থেকে সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর এবং অন্তর্বর্তীকালীন সরকারের আঠারো মাসে চিহ্নিত গুপ্ত কর্মকর্তাদের অপসারণে অতি দ্রুত যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে।

    পরিষদ মনে করে, এসব ব্যক্তি গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং সরকারের ইতিবাচক উদ্যোগগুলো ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি কোনো আর্থিক লেনদেন বা অবৈধ তদবিরের মাধ্যমে যাতে তারা পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারেন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হবে বলে জানানো হয়। পরিষদের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবে ন্যাশনালিস্ট রিসার্চ সেল।

    নবগঠিত পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক ছাত্রনেতা মো. শরীফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শিশির (ইতিহাস বিভাগ, ঢাবি), সাধারণ সম্পাদক আব্দুর রহিম তুহিন (দর্শন বিভাগ, ঢাবি), যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন লাভলু (দর্শন বিভাগ, ঢাবি), সাংগঠনিক সম্পাদক মো. হাসান আলী রেজা দোজা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাবি), প্রচার সম্পাদক মাহাবুবুর রশিদ টুটুল (দর্শন বিভাগ, ঢাবি), আন্তর্জাতিক সম্পাদক পাঠান মো. আল হেলাল আজম সোহাগ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাবি), আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) এবং কোষাধ্যক্ষ খালিদ মোশাররফ জীবন (সমাজকল্যাণ বিভাগ, ঢাবি)। জিয়াউল হাসান নিক্সনসহ মোট একান্নজন সদস্য নিয়ে পরিষদটি গঠিত। দেশের সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে একটি শক্তিশালী দেশপ্রেমিক প্রশাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে এ পরিষদ।

    সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী নাগরিকের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন পরিষদের সদস্যরা।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleআখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
    Next Article ঈদুল আযহা উপলক্ষে ভাদুঘর পশুর হাট পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার

    Related Posts

    তিতাস নদীর তীরে মেড্ডা কসাইখানার বর্জ্য: রক্ত-আবর্জনায় দূষণের শঙ্কা, হুমকিতে নদীর পরিবেশ

    August 8, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের নিচে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

    August 8, 2026

    সিলেটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার শেরপুরের সন্তান সাইফুল ইসলাম ইমন

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.