Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»আনন্দবাজারে তিতাস নদীর বুকে ময়লার পাহাড়, দখল-দূষণে অস্তিত্ব সংকটে নদী
    Uncategorized

    আনন্দবাজারে তিতাস নদীর বুকে ময়লার পাহাড়, দখল-দূষণে অস্তিত্ব সংকটে নদী

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaAugust 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

    ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ৪ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার কারখানাঘাট এলাকায় তিতাস নদীর তীর যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কাঁচাবাজারের বর্জ্য ও স্থানীয় বাসিন্দাদের গৃহস্থালি আবর্জনা ফেলে নদীর তীরজুড়ে তৈরি হয়েছে বিশাল ময়লার স্তূপ। দূর থেকে দেখলে মনে হয়, নদীর বুকেই গড়ে উঠেছে কৃত্রিম কোনো ময়লার পাহাড়।

    শুধু বর্জ্য ফেলা নয়, এর সঙ্গে নদীর তীর দখলের অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে নদীর তীরের জায়গা ভরাট করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাড়ছে দূষণ।

    দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা

    স্থানীয় বাসিন্দা ও প্রতিদিন বাজারে আসা মানুষের অভিযোগ, দিনের পর দিন ময়লার স্তূপ জমে তা এখন বড় আকার ধারণ করেছে। পচা-বাসি বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে নদীপারের পথচারী ও আশপাশের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে তিতাস নদীর এই অংশের পরিবেশ ও নাব্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    একই সঙ্গে দখল ও দূষণের অভিযোগ

    স্থানীয়দের ভাষ্য, নদীর তীরের জায়গা দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সেখানে ময়লা ফেলা হচ্ছে। ফলে তিতাস নদীর তীর ভরাট হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে এভাবে নদীর তীরে বর্জ্য ফেলা চলতে থাকলে একসময় নদীর অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। ঐতিহ্যবাহী তিতাস নদী রক্ষায় দ্রুত বর্জ্য অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অবৈধ দখল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

    কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

    তিতাস নদীর এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন তিতাস নদী সুরক্ষা ও মৎস্যজীবী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ খান।

    তিনি বলেন, “আনন্দবাজার কারখানাঘাট এলাকায় বাজারের বর্জ্য ও স্থানীয় ময়লা-আবর্জনা ফেলে যেভাবে তিতাস নদীকে গলা টিপে হত্যা করা হচ্ছে, তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। একটি অসাধু চক্র একই সঙ্গে নদী দূষণ ও দখল চালিয়ে যাচ্ছে। এটি শুধু পরিবেশ ধ্বংসের চেষ্টা নয়, জনস্বার্থের ওপরও চরম আঘাত।”

    তিনি আরও বলেন, “অবিলম্বে ময়লার এই স্তূপ অপসারণ করতে হবে। পাশাপাশি নদী দখল ও দূষণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

    স্থানীয়দের দাবি, দ্রুত ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নদীর তীর দখলমুক্ত করে নিয়মিত নজরদারি বাড়াতে হবে। তা না হলে তিতাসের এই অংশ অচিরেই আরও ভয়াবহ দূষণ ও দখলের কবলে পড়তে পারে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ৯ থানায় ৩৮ জন গ্রেফতার
    Next Article ৭৫ লাখ টাকার স্কলারশিপে বিশ্বমঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার সুহানা

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.