ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, গ্রেফতার ৩৮ জনের মধ্যে আদালতের পরোয়ানামূলে ২১ জন, নিয়মিত মামলায় ১৪ জন এবং অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
