ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি রামদা ও তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল জানতে পারে, উপজেলার তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ছয়জনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ৫টি রামদা ও ৩টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বিল্লাল হোসেন (পিতা- আবুল কাশেম), মো. জুনায়েদ মিয়া (পিতা- জয়নাল মিয়া), রাজু (পিতা- জাহাঙ্গীর মিয়া), মো. রুমান ভূইয়া (পিতা- মোহাম্মদ ভূইয়া), মনির (প্রকাশ কসাই মনির) (পিতা- জালাল মিয়া) এবং সুজন মিয়া (পিতা- আব্দুল হাকিম)। তাদের সবার বাড়ি কসবা উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
