Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
    • বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»সাংবাদিকরা সমাজের আয়না: ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবে শাহ ইব্রাহিম
    Uncategorized

    সাংবাদিকরা সমাজের আয়না: ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবে শাহ ইব্রাহিম

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaSeptember 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া।

    ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন লন্ডন কৃষকদলের সদস্য-সচিব, বিশিষ্ট সমাজসেবক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. ইব্রাহিম মিয়া।

    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল মান্নান মলাইয়ের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. ইব্রাহিম মিয়া।

    সাংবাদিকদের উদ্দেশে শাহ মো. ইব্রাহিম মিয়া বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। সমাজের প্রতিটি সুবিধা-অসুবিধা, মানুষের আশা-আকাঙ্ক্ষা ও এলাকার বাস্তব চিত্র সাংবাদিকরাই তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়েই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।”

    তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এজন্য সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

    মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মোছাব্বির হাসান সজীব ও শেখ সাদী সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত খান ও মো. ইসমাইল। দপ্তর সম্পাদক হালিমা খানম এবং কার্যকরী সদস্য তাসলিমা শারমিন, ইয়াকুব মিয়া ও মো. আনু মিয়া।

    এ ছাড়া নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল হক রহমত, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবন ও আবদুল্লাহ আল মতিন এবং অর্থ ও দপ্তর সম্পাদক টিপু সুলতানসহ ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

    সভায় সাংবাদিক ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

    মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনসম্পৃক্ততা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট উল্টে দুই যুবক নিহত
    Next Article কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    November 2, 2026

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.