ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার এলাকায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মে) পরিচালিত এ অভিযানে ২টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দক্ষিণখার গ্রামের মো. জিলানী মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
