ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বিকেল ৪টা ৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে আকলিমা আক্তার নামে ওই নারীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আকলিমা আক্তারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
