ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৯নং কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।এসময় তার হেফাজত থেকে ৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—মোঃ সাকিব, পিতা: মোঃ কবির হোসেন, সাং: মাদলা, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সাকিবের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
