ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১৯২ ক্যান বিদেশি রেডবুল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১৯২ ক্যান বিদেশি রেডবুল উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জব্দতালিকার মাধ্যমে পণ্যগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন কসবা উপজেলার কান্দারপাড় গ্রামের কালু মিয়ার ছেলে।
এ ঘটনায় কসবা থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
