ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে কার্যক্রমের মানদণ্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ২নং বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান শফিক।
এ অর্জনে বুধল ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা চেয়ারম্যানের এই স্বীকৃতিকে ইউনিয়নের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার মাধ্যমে চেয়ারম্যান আতিকুর রহমান শফিক ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বুধল ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা আরও জোরদার হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, কার্যক্রমের মানদণ্ডে দ্বিতীয় স্থান অর্জন করায় চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান শফিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বুধল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তারা তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের সফলতা কামনা করে বলেন, জনকল্যাণে তার উদ্যোগগুলো আরও সম্প্রসারিত হলে বুধল ইউনিয়নের সার্বিক উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
