কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসান গ্রেফতার; বিপুল ইয়াবা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকা থেকে দুইজন মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে মোট ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রবিউল হাসান এর বিরুদ্ধে পূর্বে ৯টি মাদক মামলা এবং অপর আসামি রানা এর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়:
১. মোঃ রবিউল হাসান (রবিউল)
পিতা: হুমায়ুন কবির
গ্রাম: ওয়াহেদপুর, থানা: দেবীদ্বার, জেলা: কুমিল্লা
২. মোঃ রানা
পিতা: বিল্লাল হাওলাদার
গ্রাম: জগন্নাথপুর, থানা: নলছিটি, জেলা: ঝালকাঠি
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
