ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকালের দিকে আখাউড়া উপজেলার সড়ক বাজার ও বাইপাস সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
অভিযানকালে সড়ক বাজারের ভোজন বাড়ি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রিজিং এবং পুরাতন খাবার মজুত রাখার অপরাধে ৩০ হাজার টাকা, গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং গ্রিন চিলি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
