ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যাকুট বাড়িবাড়ি এলাকা থেকে বড় মসজিদের মকতবখানায় যাওয়ার পথে মিম আক্তার (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
জানা গেছে, ১৯ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে মকতবখানায় যাওয়ার পথে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি।
নিখোঁজ শিশু মিম আক্তারের সন্ধান পেলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের জন্য পথিক আমির, এ-ওয়ান টিফিন কর্নার, বিদ্যাকুট বাজারে যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগাযোগ:
📞 ০১৬১২-৪২৫২৯৫
📞 ০১৭২১-৪২৫২৯৫
শিশুটির সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। পাশাপাশি, সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
