ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
রোববার (২৩ আগস্ট) সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড সংলগ্ন সফর আলী কোরআন শিক্ষা একাডেমি প্রাঙ্গণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘বৃক্ষরোপণ প্রকল্প-২০২৬’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব শেখ মো. অলিউল্লাহ, মাওলানা শেখ ইলিয়াস এবং সফর আলী কোরআন শিক্ষা একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যায় উদ্বুদ্ধ করা গেলে তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলার পথ আরও সুগম হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে।
স্থান: সফর আলী কোরআন শিক্ষা একাডেমি, ভাদুঘর বাসস্ট্যান্ড সংলগ্ন, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
