ব্রাহ্মণবাড়িয়া: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানের কথা স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয় এবং তাদের স্মৃতি চির অম্লান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
