Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
    • বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»কসবা»ট্রেন আসার সময় রেললাইনে দাঁড়িয়ে বৃদ্ধ, বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের।
    কসবা

    ট্রেন আসার সময় রেললাইনে দাঁড়িয়ে বৃদ্ধ, বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের।

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaJune 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে ট্রেনের নিচে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে তোফায়েল আহমেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দ্রুতগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তার এ মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
    নিহত তোফায়েল আহমেদ উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন বিকেলের দিকে কসবা রেলস্টেশনে বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘুরতে আসেন। তোফায়েলও তার বন্ধুদের সঙ্গে স্টেশনে ঘুরতে এসেছিলেন। সন্ধ্যার দিকে স্টেশনের একপাশে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ এসে দাঁড়ায়। ওই ট্রেন থেকে নেমে এক বৃদ্ধ অসাবধানতাবশত মাঝখানের লাইনের ওপর গিয়ে দাঁড়ান।

    ঠিক ওই সময় মাঝখানের লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী বিরতিহীন ‘সুবর্ণ এক্সপ্রেস’ দ্রুতগতিতে ছুটে আসছিল। সুবর্ণ এক্সপ্রেসের অনবরত হর্ন দিলেও ওই বৃদ্ধ তা শুনতে না পেয়ে লাইনেই দাঁড়িয়ে থাকেন। বিষয়টি স্টেশনে দাঁড়িয়ে থাকা তোফায়েলের নজরে এলে সে বৃদ্ধকে বাঁচাতে দ্রুত লাইনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বৃদ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

    বৃদ্ধ রক্ষা পেলেও দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস তোফায়েলকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় তোফায়েল ছিটকে অনেক দূরে গিয়ে পড়েন। সহপাঠী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফায়েলকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয়রা জানান, তোফায়েল অত্যন্ত পরোপকারী ছিলেন এবং ওই দিন সকালেও তিনি স্টেশনে এক যাত্রীকে ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা করেছিলেন।

    কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস কসবা স্টেশন অতিক্রম করার সময় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তোফায়েল আহমেদ নামের এক যুবক মারা যান। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

    আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, কসবা রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। পরে নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবানে আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত:
    Next Article কসবায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, এলাকায় চাঞ্চল্য।

    Related Posts

    কসবায় শিক্ষাসেবার এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়—আব্দুল মালেক স্যারের ইন্তেকাল

    July 28, 2026

    আখাউড়ায় অবৈধ জলাশয় ভরাটে অভিযান, ড্রেজারের ১০০০ ফুট পাইপ ধ্বংস

    July 28, 2026

    কসবায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত অন্তত ১২ জন

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.