নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর ওয়ারী থানাধীন নারিন্দা রোড এলাকা থেকে আলীআজগর মিয়া তামিম (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩১ আগস্ট ২০২৬ সকাল থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ৩১ আগস্ট সকাল ১০টা ১ মিনিটের দিকে ওয়ারী থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের নারিন্দা রোড এলাকা থেকে তামিম নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজের ঘটনায় তামিমের বাবা মো. আলী আজম ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২০ এবং জিডি ট্র্যাকিং নম্বর EOTQ9J।
জিডিতে নিখোঁজ কিশোরের বিভিন্ন পরিচয় ও শারীরিক বিবরণ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাকে মানসিকভাবে অসুস্থ বলেও উল্লেখ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিমকে কোথাও দেখা গেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।
যোগাযোগ:
📞 ০১৭৩২৬৯০৫৩৩
📞 ০১৮১০৮০৪০৯৯
📞 ০১৭৩১৫৮৭৬১৪
পরিবারের সদস্যরা তামিমের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন। কোনো ব্যক্তি তাকে দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে থাকলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে।
