মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, জনগণের অধিকার, আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বার্তায় ড. তৌফিকুল ইসলাম মিথিল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দেশের রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিন। এ উপলক্ষে তিনি দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল বর্তমানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং জিয়াউর রহমান আর্কাইভ ফাউন্ডেশনের উপদেষ্টা। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সফলতা কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
