নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোঃ আব্বাছ মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৭ আগস্ট ২০২৬, আনুমানিক সকাল ১১টার দিকে উপজেলার বড়নগর মসজিদ পাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ আব্বাছ মিয়া মোঃ মাসুক মিয়ার ছোট ছেলে এবং মোঃ মন্জু মিয়ার ভাতিজা। তাঁর ঠিকানা বড়নগর, মসজিদ পাড়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কোনো সহৃদয় ব্যক্তি আব্বাছ মিয়াকে কোথাও দেখে থাকলে কিংবা তাঁর কোনো সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
📞 যোগাযোগের নম্বর: ০১৭০৭৯৮৯৮৪৬
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, আব্বাছ মিয়ার সন্ধান পেতে পোস্টটি সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে বেশি বেশি শেয়ার করার জন্য। আপনাদের একটি শেয়ারও তাঁর পরিবারের কাছে ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
