ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার টেকানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ রিং জাল উদ্ধার করা হয়েছে। এ সময় কামরুল নামে এক জেলেকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের নতুন রিং জাল জব্দ করা হয়, যা অবৈধভাবে মাছ শিকারের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এন কায়সার আহমেদ আটককৃত কামরুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানানো হয়, জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
