ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রপতির সঙ্গে তিনি পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে জেলার মানুষের কল্যাণে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে আলহাজ্ব সিরাজুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
