মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
সাবেক মন্ত্রী ও মহান জাতীয় সংসদের সাবেক হুইপ, বিএনপির প্রবীণ নেতা এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লন্ডন বিএনপির কৃষক দলের নেতা শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে দুলুর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া।
সাক্ষাৎকালে তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং প্রবাসে দলের নেতাকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় দুলু তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা জানানোর জন্য শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়াকে ধন্যবাদ জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
