মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে দলের আদর্শ, গণতন্ত্র, মানুষের অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নতুন করে উচ্চারিত হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমের চেতনা স্মরণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক।” দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা, মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও শক্তিশালী হোক এটাই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যাশা।
এ সময় মহান আল্লাহর কাছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, আইনের শাসন ও সমৃদ্ধি প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির নেতাকর্মীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।
দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের এই মাইলফলকে বিএনপির সামনে এখন নতুন চ্যালেঞ্জ ও প্রত্যাশা। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দলটির নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের রাজনৈতিক অঙ্গীকার আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করছেন।
