ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামে কোয়েলের ডিম বিক্রি করতে এসে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি গ্রামে কোয়েলের ডিম বিক্রি করতে এসেছিলেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, তিনি স্ট্রোক অথবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
এদিকে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্ত করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হচ্ছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিঃদ্রঃ নিহত ব্যক্তিকে কেউ চিনে থাকলে তার পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
