নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল জামে মসজিদের প্রধান উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান শাহিন।
নির্বাচনে তিনি ‘ব্যালট নং ০২’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সামনে রেখে তার সমর্থকরা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা বাড়ছে।
৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আগামী ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।
নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
