ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটে বিজয়নগর থানার আওতাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা (রাজবাড়ি) এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মো. মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. মিন্টু মিয়া (পিতা: মৃত ফজলুল হক) বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
