ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে গত ২৪ ঘণ্টায় পুলিশের পৃথক অভিযানে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশ। তবে গ্রেপ্তারদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আজ সোমবার (১০ আগস্ট) জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
