ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কাওতলি এলাকায় স্কুল থেকে বের হওয়ার পর মোঃ রাধঁ ভূইঁয়া (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৫টার দিকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ রাধঁ ভূইঁয়া কাওতলির রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৫টার দিকে সে প্রতিষ্ঠান থেকে বের হয়। এরপর সে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় রাধঁর পরনে স্কুলের ড্রেস ছিল বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজ কিশোরের পরিচয়
- নাম: মোঃ রাধঁ ভূইঁয়া
- বয়স: ১৪ বছর
- শিক্ষাপ্রতিষ্ঠান: রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ
- এলাকা: কাওতলি, ব্রাহ্মণবাড়িয়া
- নিখোঁজের সময়: বিকেল সাড়ে ৫টার পর
- পরনে: স্কুলের ড্রেস
রাধঁ ভূইঁয়াকে কেউ দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর:
০১৬২৪৭৮৫৪৬৬
০১৩৪১৭৩৬৮৬৭
নিখোঁজ কিশোরের সন্ধানে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
