ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক প্রচার ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ড প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ।
নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর অংশ হিসেবে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালান।
অভিযানের সময় স্টেশনে আসা-যাওয়া করা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক পরিবহন ও মাদক-সংশ্লিষ্ট কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়।
রেলওয়ে পুলিশ জানায়, রেলস্টেশন ও রেলপথকে নিরাপদ রাখতে নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ।
এদিকে বিশেষ অভিযানের কারণে স্টেশন এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হওয়ায় যাত্রীদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
