শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।
পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা-এর নির্দেশনায় পূজার নিরাপত্তায় নিয়োজিত অফিসার ও ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
