ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট–২০২৫”। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় পৌর মুক্তমঞ্চের টেংকের পাড় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এম.এম. রকীব উর রাজা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব সাজেদুল হাসান
জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন
সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম
এছাড়া বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর, ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক জনাব সাবের হোসেন এবং সংগঠনের সদস্য সচিব ও মুখপাত্র জনাব শেখ আরিফ বিল্লাহ আজিজী।
টুর্নামেন্টে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও স্থানীয় খেলোয়াড়রা অংশ নেন। খেলা শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়।
বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত সমাজ গঠনে সবার সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার