ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি মাদ্রাসা থেকে রিফাত (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ রিফাত নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের ইমাম হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ খ্রি. (শনিবার) আসর নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া দারুল উলুম আহকাম মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
রিফাত নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বজনরা আশপাশের এলাকা, আত্মীয়-স্বজনের বাড়ি এবং বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো তথ্য পাননি।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৩১-২২৯৭৪৯
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে সবাইকে তথ্য ছড়িয়ে দিতে এবং দ্রুত তাকে খুঁজে পেতে সহযোগিতা করতে।
স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশি বেশি প্রচার করা হলে দ্রুত তার সন্ধান পাওয়া সম্ভব হতে পারে।
