Close Menu
    What's Hot

    সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবক মাসুদের

    ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৭-৮ লাখ টাকা মূল্যের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১

    ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    Facebook YouTube
    Trending
    • সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবক মাসুদের
    • ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৭-৮ লাখ টাকা মূল্যের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১
    • ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
    • ব্রাহ্মণবাড়িয়ায় আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
    • ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের হাতে আটক ৬
    • আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশের অভিযান, ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
    • নবীনগরে ১১-১২ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
    • বিজয়নগরে মাদ্রাসাছাত্র মোহাম্মদ সাইম মিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা, চালক গ্রেপ্তার
    Uncategorized

    ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা, চালক গ্রেপ্তার

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaNovember 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আজাহান নামে ৩৮ বছর বয়সী এক সিএনজি চালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-৯।

    এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো সবুজ রঙের সিএনজিও জব্দ করা হয়।

    সোমবার রাত ৭টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—আখাউড়া থেকে চিনাইর বাইপাস সড়ক হয়ে একটি সবুজ রঙের সিএনজিতে করে গাঁজা নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছেন।

    পরে সুলতানপুর পূর্বপাড়া এলাকায় ইছাক হোসাইনের বাড়ির সামনে সড়কে চেকপোস্ট বসায় এসআরবি-৯-এর সিপিসি-১-এর একটি দল।

    এ সময় সন্দেহভাজন একটি সবুজ রঙের সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে চালক ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

    জিজ্ঞাসাবাদে সিএনজিতে গাঁজা থাকার কথা স্বীকার করলে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচ থেকে চারটি এবং পেছনের সিটের নিচ থেকে আরও চারটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে এসব বান্ডিল থেকে মোট ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

    গ্রেপ্তার আজাহান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে।

    এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাহান সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    মাদকের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৯।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleরেলস্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ ও আরিফ আজিজীর ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ
    Next Article ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে সিরাজুল ইসলামের আকস্মিক পরিদর্শন, ১৫–২০ হাজার টাকা আদায়ের অভিযোগ

    Related Posts

    সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবক মাসুদের

    November 20, 2026

    ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৭-৮ লাখ টাকা মূল্যের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১

    November 19, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    November 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবক মাসুদের

    ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৭-৮ লাখ টাকা মূল্যের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১

    ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    ব্রাহ্মণবাড়িয়ায় আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.