মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ভোটগ্রহণ।
নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত সদস্যদের কাছে নিজের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
এ নির্বাচনে রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়ার আজীবন সদস্য “মোঃ শাহাদাত হোসেন” সম্মানিত সদস্যদের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।
একটি কার্যকর, মানবিক ও জনকল্যাণমুখী রেড ক্রিসেন্ট ইউনিট গড়ে তুলতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
“মোঃ শাহাদাত হোসেন” এর পক্ষ থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সম্মানিত সদস্যের প্রতি আহ্বান জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ নির্বাচনে নিজেদের মূল্যবান ভোট প্রদান করে তাকে জয়যুক্ত করার জন্য।
রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয়ে আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সদস্যরা।
