
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত বন্ধু বাইক গ্যালারি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের বাজারে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।
সুপার ফ্রেশ কন্ডিশনের বিভিন্ন মডেলের ব্যবহৃত মোটরসাইকেল এখানে পাওয়া যায়, যা ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
গ্যালারির কর্তৃপক্ষ জানান, প্রতিটি বাইক সংগ্রহের আগে তা কঠোরভাবে যাচাই-বাছাই করা হয়। ফলে ক্রেতারা সম্পূর্ণ জেনুইন ও ভালো মানের মোটরসাইকেল কেনার নিশ্চয়তা পান।
এছাড়াও, প্রতিষ্ঠানটিতে রয়েছে বাইক এক্সচেঞ্জ সুবিধা। এর মাধ্যমে ক্রেতারা তাদের পুরনো বাইক দিয়ে সহজেই পছন্দের অন্য বাইক গ্রহণ করতে পারেন, যা ক্রয় প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলেছে।
শুধু স্থানীয় ক্রেতাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকপ্রেমীরা তাদের পছন্দের মোটরসাইকেল কিনতে এখানে ভিড় করছেন। সাশ্রয়ী মূল্য, মানসম্মত বাইক এবং বিশ্বস্ত সেবার কারণে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ক্রেতাদের দাবি, অন্যান্য স্থানের তুলনায় এখানে কম দামে ভালো মানের বাইক পাওয়া যায়, যা তাদের আস্থা আরও দৃঢ় করেছে।
বন্ধু বাইক গ্যালারির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সততা ও বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে গ্রাহকদের সেরা সেবা প্রদান অব্যাহত থাকবে।